প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে নৌ-প্রকৌশলী আলেক মিয়া হত্যা মামলার আসামি জসিম উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার ভোরে রাঙামাটির লংগদু থেকে তাঁকে গ্রেপ্তার করে নগর গোয়েন্দা পুলিশ। নগর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) সন্তোষ চাকমা প্রথম আলোকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে জসিমকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন, জাহাজের তেল বাইরে বিক্রি করে দিত কিছু লোকজন। তাদের বিরোধিতা করতেন আলেক মিয়া। এর জের ধরে মাঝি আবদুল মান্নান নদী পারাপারের সময় আলেক মিয়াকে পিটিয়ে নদীতে ফেলে দেন। গত ২৭ জুলাই কর্ণফুলী নদীতে সাম্পানযোগে পারাপারের সময় ইডেন-২ জাহাজের নৌ-প্রকৌশলী আলেক মিয়াকে পিটিয়ে হত্যা করে নদীতে ফেলে দেওয়া হয়।