গ্রেপ্তার ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ‘আদম পাচারকারী চক্রের হোতা’ সাবেক ইউপি সদস্য নুরুল ইসলামকে (৫৫) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে উপজেলার বিশনন্দী ইউনিয়নের গাজীপুরা গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। আড়াইহাজার থানার উপপরিদর্শক (এসআই) আরব আলী বলেন, নুরুল ইসলাম দীর্ঘদিন ধরে অবৈধ পথে মালয়েশিয়ায় লোক পাচার করে আসছিলেন। এ ব্যাপারে তাঁর ভাই রফিকুল সহযোগিতা করতেন। প্রভাবশালী হওয়ায় তাঁদের গ্রেপ্তার করা কঠিন হচ্ছিল। নুরুল ইসলামের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। নারায়ণগঞ্জ প্রতিনিধি