গ্রেপ্তার ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরে ১০০ ইয়াবা বড়িসহ মো. মঞ্জুরুল হাসান (৩৫) নামের এক ব্যক্তিকে গত বৃহস্পতিবার গ্রেপ্তার করেছে র্যাব-৮–এর একটি দল। মঞ্জুরুল সদর উপজেলার আলীয়াবাদ ইউনিয়নের ভাজনডাঙ্গা এলাকার বাসিন্দা। ফরিদপুর র্যাব (র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন) ক্যাম্পের অধিনায়ক মেজর মো. মোজাম্মেল হোসেন জানান, খবর পেয়ে বৃহস্পতিবার রাত নয়টার দিকে শহরের গুহলক্ষ্মীপুর মহল্লার লাশ কাটা ঘরের সামনে থেকে মঞ্জুরুলকে গ্রেপ্তার করা হয়। ফরিদপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিনুজ্জামান জানান, এ ব্যাপারে র্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছে।