গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মালিবাগে ইমরান হত্যার ঘটনায় গতকাল বৃহস্পতিবার সকালে আবুজর গিফারী কলেজ এলাকা থেকে জহির নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ হত্যার ঘটনায় সকালে ইমরানের মা সেলিনা বেগম পাঁচজনের নাম উল্লেখসহ সাত-আটজনকে আসামি করে শাহজাহানপুর থানায় মামলা করেন। এজাহারে ৪ নম্বরে আছে জহিরের নাম। এজাহারে বলা হয়, গত বুধবার সন্ধ্যায় পূর্বপরিচিত ব্যক্তিরা মুঠোফোনে আবুজর গিফারী কলেজের কোয়ার্টারের সামনে ডেকে নিয়ে ইমরানকে ছুরিকাঘাতে হত্যা করে। ইমরান গত বছর খিলগাঁও মডেল স্কুল থেকে মাধ্যমিক পরীক্ষায় অকৃতকার্য হয়। জহিরের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন শাহজাহানপুর থানার উপপরিদর্শক শ্যামল চন্দ্র দেবনাথ। নিজস্ব প্রতিবেদক|