গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের সিকদারপাড়া গ্রাম থেকে গত শুক্রবার রাতে ১০ লিটার চোলাই মদসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার নুরুল আমিনের (৩৫) বাড়ি চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নে। পেকুয়া থানার উপপরিদর্শক (এসআই) আবদুল মতিন জানান, নুরুল আমিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গতকাল শনিবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।