গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানার পুলিশ গত রোববার রাতে দৌলতদিয়া ঘাট এলাকা থেকে হিরু প্রামানিক ওরফে রবিকে (১৮) গ্রেপ্তার করেছে। তিনি উপজেলার উত্তর দৌলতদিয়া গ্রামের বাসিন্দা। গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক ফিরোজ আহম্মেদ জানান, সম্প্রতি দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ থেকে ক্যানাল ঘাট পর্যন্ত দুই কিলোমিটার এলাকায় প্রায় রাতেই ছিনতাইয়ের ঘটনা ঘটে। ফেরির জন্য অপেক্ষমাণ যানবাহনের চালক ও যাত্রীদের কাছ থেকে সবকিছু কেড়ে নিচ্ছে একটি চক্র। হিরু ওই চক্রের একজন সক্রিয় সদস্য বলে পুলিশের কাছে অভিযোগ রয়েছে। গতকাল সোমবার তাঁকে রাজবাড়ীর মুখ্য বিচারিক হাকিমের আদালতে পাঠায় পুলিশ।