প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আদমদীঘি উপজেলার সান্তাহার-বগুড়া সড়কের ইন্দইল গ্রামের কাছ থেকে নাজিম উদ্দীন নামের এক চোরাকারবারিকে আটক করা হয়েছে। নাজিম উদ্দীন (৪৫) চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেলকুপি গ্রামের বাসিন্দা। আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেম উদ্দীন জানান, এ ঘটনায় মামলা হয়েছে এবং নাজিম উদ্দীনকে গত বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত আটটার দিকে বগুড়া থেকে নওগাঁগামী বিআরটিসির একটি বাসে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই বাসের যাত্রী নিজাম উদ্দীনের দেহ তল্লাশি করে ২ লাখ ৬০ হাজার ভারতীয় রুপি উদ্ধার করা হয়।