গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া পৌরসভার মাস্টারপাড়া এলাকা থেকে গত রোববার দিবাগত রাতে নূর মোহাম্মদ নামের মিয়ানমারের এক নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বাড়ি মিয়ানমারের আকিয়াব এলাকায়। চকরিয়া থানার ওসিপ্রভাষ চন্দ্র ধর বলেন, নূর মোহাম্মদকে গতকাল সোমবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ওসি বলেন, মিয়ানমারের নাগরিকেরা চকরিয়ার বিভিন্ন এলাকায় অবস্থান করে ভাড়ায় গিয়ে হরতাল-অবরোধে গাড়ি ভাঙচুর, মিছিল ও পিকেটিং করছে। জড়িয়ে পড়ছে নানা অপরাধমূলক কর্মকাণ্ডে। পুলিশ তাদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।