প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের মেধাকচ্ছপিয়া এলাকা থেকে গতকাল সোমবার জমির উদ্দিন নামের এক ব্যক্তিকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। জমির উদ্দিন ডুলাহাজারা ইউনিয়নের বালুরচর গ্রামের নূর আহমদের ছেলে। সহকারী পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, জমির উদ্দিন অস্ত্র হাতে মহাসড়কে নাশকতার চেষ্টা করছিল। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর বলেন, জমির উদ্দিনের বিরুদ্ধে নাশকতা চেষ্টার অভিযোগে মামলা করা হয়েছে।