গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে ছয়টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটক মো. জালাল (৩৫) আন্তজেলা ডাকাত দলের সদস্য বলে পুলিশের দাবি। গত মঙ্গলবার গভীর রাতে মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের মছলন্দপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে মধুখালী থানার পুলিশ। থানার উপপরিদর্শক মো. নাছিরউদ্দিন বলেন, জালালের বিরুদ্ধে খুন, ডাকাতি, চুরিসহ ছয়টি মামলার গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এ ছাড়া মহাসড়ক অবরোধ করে বাসে ডাকাতি করার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।