গ্রেপ্তার ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের নাজিরপুর উপজেলায় ১৯৫টি ইয়াবা বড়িসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃত কামরুজ্জামানের বাড়ি উপজেলার চল্লিসা গ্রামে। ডিবি পুলিশের উপপরিদর্শক মিজানুর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে ডিবি চল্লিসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে কামরুজ্জামানকে আটক করে পুলিশ। এ সময় তাঁর দেহ তল্লাশি করে ১৯৫টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। এ ঘটনায় ডিবি পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নাজিরপুর থানায় মামলা করেছে। গতকাল মঙ্গলবার সকালে কামরুজ্জামানকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।