গ্রেপ্তার ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাঁচামারা গ্রাম থেকে গত মঙ্গলবার রাতে ছয় কেজি গাঁজাসহ দেলোয়ার হোসেন (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করে র্যা ব-৪। পরে র্যা ব সদস্যরা তাঁকে পুলিশে দেন। দেলোয়ারের বাড়ি টাঙ্গাইলের নাগরপুর উপজেলার খাশঘুনিয়া গ্রামে। ঘটনার সত্যতা নিশ্চিত করে দৌলতপুর থানার ওসি নাজমুল নিশাত বলেন, মাদক বিক্রির অভিযোগে তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হয়েছে।