প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝিনাইদহের কোটচাঁদপুর থানার পুলিশ গত মঙ্গলবার প্রায় অর্ধকোটি টাকার স্বর্ণালংকারসহ একজনকে গ্রেপ্তার করেছে। পুলিশ বলছে, এগুলো ঢাকা থেকে জীবননগর দিয়ে ভারতে পাচারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। এর আগে ৪ মার্চ ৯০ ভরি সোনাসহ দুজনকে আটক করে পুলিশ। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিদুল ইসলাম জানান, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে থানার সামনে ঢাকা থেকে ছেড়ে আসা জে আর পরিবহনে তল্লাশি চালানো হয়। এ সময় জসিমউদ্দীন নামের এক ব্যক্তির শরীর তল্লাশি করে অলংকার, বারসহ মোট ৮৪ ভরি সোনা উদ্ধার করা হয়েছে, যার বাজারমূল্য প্রায় ৪৬ লাখ টাকা।