প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের অলংকার মোড় এলাকার একটি শপিং কমপ্লেক্সের নিচতলা থেকে এক হাজার বড়ি ইয়াবাসহ হারুন-অর-রশিদ (৪২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব-৭। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়। র্যাব-৭-এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হারুনকে গ্রেপ্তার করা হয়। তাঁর গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের লৌহজং থানার কারপাশা গ্রামে। জব্দ করা ইয়াবার আনুমানিক মূল্য চার লাখ টাকা।