প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার দেবীদ্বার উপজেলার ছোট আলমপুর এলাকা থেকে গত বৃহস্পতিবার রাতে উপজেলার তালিকাভুক্ত সন্ত্রাসী বিল্লাল হোসেন ওরফে বিল্লু (২৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে সন্ত্রাস, ডাকাতি, চাঁদাবাজিসহ ১৪ মামলা রয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, ওই সময়ে বিল্লালের সহযোগী জুয়েল মিয়া (১৯) নামের আরও এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে।