প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের নান্দাইলের রায়পাশা গ্রামের স্কুলছাত্র মো. সাইদুল ইসলামকে (৮) হত্যার অভিযোগে গত বুধবার মো. চান মিয়া (৫২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সাইদুল রায়পাশা গ্রামের জয়নাল আবেদিনের ছেলে। সে স্থানীয় একটি আনন্দ স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। ওই শিশুর পরিবার ও এলাকার কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, গত ২৩ এপ্রিল সন্ধ্যার পর সাইদুল নিখোঁজ হয়। নিখোঁজের পর বিভিন্ন স্থানে খোঁজ করেও তাকে পাওয়া যায়নি। পরদিন দুপুরে তাঁরা গ্রামের একটি পানের বরজের ভেতরে সাইদুলের লাশ দেখতে পান। পরে এ ঘটনায় জয়নাল থানায় একটি মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. রেজাউল করিম জানান, এ ঘটনায় গত বুধবার রাতে গাজীপুরের জয়দেবপুরের প্রত্যন্ত অঞ্চল থেকে চানকে গ্রেপ্তার করা হয়।