প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার চান্দিনা উপজেলার গোবিন্দপুর এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে মো. আবু হানিফ (৩৫) নামের একজনকে গ্রেপ্তার করেছে কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার দিবাগত রাত তিনটার দিকে তাঁকে দুটি আগ্নেয়াস্ত্র (এলজি), দুটি গুলিসহ গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর সঙ্গে থাকা অন্তত ছয়জন পালিয়ে যান। হানিফের বাড়ি দেবীদ্বার উপজেলার দুয়ারিয়া গ্রামে। ডিবির এসআই মো. শাহ কামাল আকন্দ ও মো. সহিদুল ইসলাম জানান, হানিফের বিরুদ্ধে হত্যা ও ডাকাতির ১১টি মামলা রয়েছে।