গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুরে ৫০০ টাকার দুটি জাল নোটসহ আবদুর রহমান (৫০) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বাড়ি সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বায়োইখোলা গ্রামে। গত বুধবার রাত সাড়ে আটটায় আবদুর রহমান শেরপুর উপজেলার ফকিরপাড়া গ্রামে একটি মুদি দোকানে কেনাকাটা করে ওই জাল নোট দুটি দেন। এ সময় স্থানীয় ব্যবসায়ীরা তাঁকে আটক করে পুলিশে সোপর্দ করেন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে।