প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়া এলাকায় সন্ত্রাসীরা আওয়ামী লীগের স্থানীয় নেতা আমিনুর রহমান সওদাগরকে তুলে নিয়ে নির্যাতন করেছে। আহত আমিনুর রহমান তেঘরিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দক্ষিণ কেরানীগঞ্জ থানার পুলিশ গতকাল বৃহস্পতিবার সকালে তেঘরিয়া বেয়ারা এলাকায় অভিযান চালিয়ে জরিপ বাহিনীর প্রধান মো. জরিপকে আটক করেছে। আমিনুর রহমান বলেন, গত বুধবার রাতে ইকুরিয়া এলাকায় বাড়ির সামনে থেকে জরিপের লোকজন তাঁকে অজ্ঞাত স্থানে তুলে নিয়ে নির্যাতন করে। এ ঘটনায় তিনি থানায় মামলা করেছেন। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মনির হোসেন বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।