প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১২ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গত বুধবার রাতে চট্টগ্রামের পাহাড়তলীর বাছামিয়া রোড এলাকা থেকে বেলাল হোসেন নামের ওই যুবককে গ্রেপ্তার করে পুলিশ। পাহাড়তলী থানার ওসি এ কে এম আজিজুর রহমান বলেন, পাহাড়তলীর বাছা মিয়া রোডের একটি কলোনিতে প্রতিবেশী এক শিশুকে ধর্ষণের অভিযোগে স্থানীয় লোকজন বেলালকে আটক করে। পরে পুলিশ গিয়ে তাঁকে গ্রেপ্তার করে। শিশুটির বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন।