গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট এলাকা থেকে গত বুধবার রাতে ১৪ মামলার আসামি আহমদ হোসেন ওরফে আহমইদ্যা ডাকাতকে (৩৬) গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বাড়ি ডুলাহাজারা ইউনিয়নের ডুমখালী এলাকায়। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর জানান, আহমদ হোসেনের বিরুদ্ধে হত্যা, ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে ১৪টি মামলা আছে। গতকাল বৃহস্পতিবার তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি|