গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের বীরগঞ্জে মো. মনিরুল ইসলাম ওরফে মনির (৪৫) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার পলাশবাড়ী ইউনিয়ন পরিষদের সদস্য বলে পুলিশ জানিয়েছে। বীরগঞ্জ থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন বলেন, গত রোববার দিবাগত রাত দুইটার দিকে নিজ বাড়ি থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। মনিরের বিরুদ্ধে দিনাজপুর ও ঠাকুরগাঁওসহ জেলার বিভিন্ন থানায় বেশ কয়েকটি জাল ডলার প্রতারণার মামলা রয়েছে।