গ্রেপ্তার ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেহেরপুরের গাংনী উপজেলার চরগোয়াল গ্রামে গত সোমবার রাতে অভিযান চালিয়ে তিনটি হাতবোমা, একটি চাপাতি ও দুটি রামদা উদ্ধার করেছে র্যা ব। এসব রাখার অভিযোগে জিয়ারুল ইসলাম (৩০) নামের এক তরুণকে গ্রেপ্তার করা হয়। র্যা ব-৬ এর গাংনী ক্যাম্প কমান্ডার এএসপি আবদুর রাজ্জাক গতকাল প্রথম আলোকে বলেন, জিয়ারুলের শয়নকক্ষ থেকে হাতবোমা, চাপাতি ও রামদা উদ্ধার করা হয়। পরে তাঁকে আটক করে ক্যাম্পে নেওয়া হয়। তিনি আরও বলেন, জিয়ারুলের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে পৃথক দুটি মামলা করা হয়েছে।