গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়ায় ৯২টি ইয়াবা বড়িসহ ইকবাল হোসেন নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে কালিয়াইশ ইউনিয়নের পশ্চিম কাটগড় এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন খন্দকার বলেন, ইকবালকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।