গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাট র‌্যাব-৫-এর সদস্যরা গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করেছেন। এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় মামলা করেছে। মামলা ও পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শহরের কেন্দ্রীয় মসজিদ চত্বর এলাকায় নওগাঁর ধামইরহাট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা একটি নৈশকোচে অভিযান চালিয়ে আবদুল হামিদ (৪০) নামের এক যাত্রীর দেহ তল্লাশি করে চারটি প্যাকেট জব্দ করা হয়। এগুলোতে পাওয়া পাউডার প্রাথমিকভাবে হেরোইন বলে ধারণা করা হচ্ছে। এর ওজন প্রায় এক কেজি। আবদুল হামিদ নওগাঁর ধামইরহাট উপজেলার বাসিন্দা।