গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বোয়ালী এলাকায় গত শুক্রবার দিবাগত রাতে অভিযান চালিয়ে কামরুল ইসলাম ভূঁইয়া (৩৬) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাঁর কাছ থেকে ৭০টি ইয়াবা বড়ি উদ্ধারের দাবি করেছে ডিবি। কামরুলের বাড়ি উপজেলার বোয়ালী এলাকায়। তিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল গণি ভূঁইয়ার ছোট ভাই।