গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক ব্যবসায়ী সন্দেহে নাজমুল আলম ওরফে রনি নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে উপজেলার ভুলতা পুরান বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। রূপগঞ্জ থানার ভুলতা পুলিশ ফাঁড়ির এসআই রবিউল ইসলাম বলেন, শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে একদল পুলিশ ভুলতা পুরান বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় নাজমুল আলমকে ৮০টি ইয়াবা বড়িসহ আটক করা হয়। নাজমুলের বাড়ি ভোলা সদরের তুলাতলী বাজার এলাকায়। এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা করা হয়েছে।