গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরে দেয়ালের নিচে চাপা পড়ে আফছানা আক্তার (৭) নামে এক শিশুর মৃত্যুর ঘটনায় থানায় মামলা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ এক নারীকে গতকাল রোববার গ্রেপ্তার করেছে। তাঁর নাম মহিমা বেগম। পুলিশ জানায়, শহরের খেজুরতলা এলাকায় পাঁচতলা একটি নতুন ভবন নির্মাণ করা হচ্ছে। কাজের জন্য বাড়ির সীমানাপ্রাচীরের ভেতরে বালু এনে রাখা হয়। বালুর চাপে সীমানাপ্রাচীর ভেঙে পড়লে আফছানা মারা যায়। গত শনিবার রাতে নিহতের বাবা দুলাল মিয়া বাদী হয়ে বাড়ির মালিক রেনুয়ারা বেগমসহ তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও চার-পাঁচজনকে আসামি করে মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ও থানার এসআই কবির হোসেন বলেন, মহিমা এ মামলার এজাহারভুক্ত আসামি।