গ্রেপ্তার ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফরিদ উদ্দিন ওরফে ফেন্সি ফরিদ (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বেলা ১১টার দিকে উপজেলার তারাব পৌরসভার হাটিপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, ফরিদ উদ্দিনের বিরুদ্ধে রূপগঞ্জ, যাত্রাবাড়ী ও ডেমরা থানায় অস্ত্র, মাদকসহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডের অভিযোগে বেশ কয়েকটি মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে হাটিপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।