গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের মিরসরাইয়ের ধুম ইউনিয়নের ধুম গ্রাম থেকে গতকাল সোমবার সকালে ২০০ বোতল ফেনসিডিলসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জোরারগঞ্জ থানার পুলিশ। গ্রেপ্তার পেয়ার আহম্মদের (২৫) বাড়ি ফেনীর ছাগলনাইয়া উপজেলায়। জোরারগঞ্জ থানার এসআই বিপুল দেবনাথ বলেন, জোরারগঞ্জ এলাকায় বিক্রির জন্য নদীপথে এসব ফেনসিডিল নিয়ে আসেন পেয়ার আহম্মদ। খবর পেয়ে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।