গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজীতে আগ্নেয়াস্ত্রসহ আবদুর রহিম (৩০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন অভিযোগে চারটি মামলা আছে। রহিমের বাড়ি উপজেলার বগাদানা ইউনিয়নের পাইকপাড়া গ্রামে। পুলিশ জানায়, গত রোববার রাতে পাইকপাড়া গ্রামের তাকিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে পুলিশ রহিমকে গ্রেপ্তার করে। পরে তাঁর কাছ থেকে একটি দেশে তৈরি বন্দুক ও তিনটি গুলি উদ্ধার করা হয়। সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবীর বলেন, এ ঘটনায় রহিমের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে। গতকাল সোমবার তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।