প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুই শিশুকে অপহরণের সময় এক নারীকে পিটুনি দিয়েছেন এলাকাবাসী। এ সময় তাঁর কাছ থেকে আট ও পাঁচ বছরের দুই শিশুকে উদ্ধার করা হয়। গতকাল সোমবার সকালে আদমজীর কদমতলীর নয়াপাড়ায় এ ঘটনা ঘটে। ওই নারীর নাম আমেনা আক্তার। এ ঘটনায় দুই শিশুর বাবা মামলা করেছেন। পুলিশ জানায়, নয়াপাড়ার বাসা থেকে দুই শিশু সকালে মসজিদে পড়তে যায়। পরে আমেনা তাদের খাবার কিনে দেওয়ার কথা বলে নারায়ণগঞ্জ-আদমজী-ডেমরা সড়কে নিয়ে যান। সন্দেহ হলে আমেনাকে আটক করে পিটুনি দিয়ে পুলিশে দেন এলাকাবাসী। সিদ্ধিরগঞ্জ থানার ওসি সরাফত উল্লাহ বলেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে।