গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়ায় ৪০ লিটার চোলাই মদসহ ভাগ্য মারমা (২৬) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে উপজেলার বাজালিয়া বাসস্ট্যান্ড এলাকার একটি রেস্তোরাঁ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বাড়ি কক্সবাজারের রামু উপজেলার তেমুহনি রাখাইনপাড়া এলাকায়। সাতকানিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. নাসির উদ্দিন প্রথম আলোকে বলেন, পুলিশের কাছে তথ্য ছিল, চোলাই মদসহ এক ব্যক্তি গাড়িতে ওঠার জন্য একটি রেস্তোরাঁয় অপেক্ষায় করছেন। পরে সেখানে অভিযান চালিয়ে ভাগ্য মারমাকে আটক করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে বাজালিয়া বাসস্ট্যান্ড থেকে ৪০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, চোলাই মদ উদ্ধারের ঘটনায় ভাগ্য মারমাকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। গতকাল শনিবার তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।