গ্রেপ্তার ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরে ৩০ বোতল ফেনসিডিলসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তঁার নাম সবুজ মিয়া। গতকাল শুক্রবার দুপুরে চট্টগ্রাম রেলস্টেশনের ৫ নম্বর প্ল্যাটফর্ম থেকে তঁাকে গ্রেপ্তার করে পুলিশ।
চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি এস এম শহীদুল ইসলাম বলেন, গোপন তথ্যের ভিত্তিতে ওই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় তঁার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সবুজ ফেনসিডিল কেনাবেচার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।