গ্রেপ্তার ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার শ্রীমুখ গ্রাম থেকে গত রোববার রাতে জোছনা বানু (৩৫) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবির ভাষ্যমতে, জোছনা ওই গ্রামের সুলতান মিয়ার স্ত্রী। জোছনা এলাকায় হেরোইন বিক্রি করে আসছিলেন। ওই রাতে ডিবির উপস্থিতি টের পেয়ে তাঁর স্বামী পালিয়ে যান। পরে ওই বাড়ি থেকে ৪৫ গ্রাম হেরোইন জব্দ করা হয়। জেলা ডিবির পরিদর্শক রবিউল ইসলাম বলেন, ওই নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাটুরিয়া থানায় মামলা হয়েছে। গতকাল সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।