প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের বন্দরে তিন বছরের এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে জলিল (৪০) নামের এক ব্যক্তি গ্রেপ্তার হয়েছেন। তাঁকে গতকাল সোমবার বিকেলে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। গত রোববার সন্ধ্যায় তিনি এলাকার একটি বাড়িতে ওই শিশুকে যৌন নিপীড়ন করেন বলে অভিযোগ ওঠে। শিশুটির মা গতকাল মামলা করেছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম।