গ্রেপ্তার ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জের লৌহজংয়ের মকবুল হোসেন নামের এক ‘মাদক ব্যবসায়ীকে’ গ্রেপ্তার করেছে পুলিশ। লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিচুর রহমান বলেন, গতকাল বৃহস্পতিবার উপজেলার মেদিনীমন্ডল গ্রামের পদ্মা সেতুর উত্তর অংশের টোল প্লাজাসংলগ্ন একটি বাড়ির সামনে থেকে মকবুলকে গ্রেপ্তার করা হয়। তাঁর বাড়ি উত্তর মেদিনীমন্ডল গ্রামে। তাঁর কাছ থেকে ৭৭০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। মকবুলের বিরুদ্ধে লৌহজং থানায় আটটি ও শ্রীনগর থানায় দুটি মামলা রয়েছে।