প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া রাস্তার মাথা এলাকায় গত সোমবার একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে দুই হাজার ইয়াবা বড়ি উদ্ধার করেছে পুলিশ। এ সময় মো. হিলফুল কবির চৌধুরী (২২) নামের এক তরুণকে গ্রেপ্তার করা হয়। তাঁর বাড়ি গাজীপুরে বাংলাবাজারের আমতলী এলাকায়। সাতকানিয়া থানার উপপরিদর্শক (এসআই) দীপন চন্দ্র সরকার বলেন, হিলফুল কবির স্বীকার করেছেন, বিভিন্ন সময়ে তিনি প্রাইভেট কারে করে ঢাকায় ইয়াবা বড়ি নিয়ে যেতেন। প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে। গতকাল মঙ্গলবার আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে।