গ্রেপ্তার ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ নগরীর সিদ্ধিরগঞ্জে এক শিশুকে ধর্ষণের অভিযোগে জহিরুল ইসলাম ওরফে শাহাদাৎ (২৪) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল দুপুরে তাঁকে গ্রেপ্তার করা হয়। সিদ্ধিরগঞ্জ থানার এসআই আমিনুল ইসলাম বলেন, গত ২২ জানুয়ারি সন্ধ্যায় শিশুটিকে ঘরে রেখে পাশের বাসায় যান তার মা। এ সুযোগে বাড়ির মালিকের ছেলে জহিরুল শিশুটিকে খাবারের প্রলোভন দেখিয়ে একটি কক্ষে নিয়ে ধর্ষণ করেন। এ ঘটনায় শিশুটির বাবা সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেন।