প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুরি করা গাঁজা বিক্রি করতে গিয়ে মো. ইউসুফ নামের এক রিকশাচালককে গ্রেপ্তার করা হয়েছে। গত বুধবার রাতে চট্টগ্রাম নগরের চালিতাতলী ঈদগা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে চার কেজি গাঁজা উদ্ধার করা হয়। বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুহসীন প্রথম আলোকে বলেন, গত ২৭ ফেব্রুয়ারি চালিতাতলী এলাকায় মোটরসাইকেলে করে এসে দুই যুবক একটি গাঁজার বস্তা রাস্তার পাশের একটি মাঠে ফেলে যান। দূর থেকে দেখতে পেয়ে রিকশাচালক ইউসুফ বস্তাটি রিকশায় করে তাঁর বাসায় নিয়ে যান।