গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার সাঁথিয়ায় গতকাল ভোরে পুলিশ অস্ত্রসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। তাঁর নাম আলমাছ আলী (৩০)। তিনি উপজেলার ধুলাউড়ি ইউনিয়নের তেরখাদা গ্রামের বাসিন্দা। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাঁথিয়া থানা-পুলিশের একটি দল তেরখাদা গ্রামে আলমাছের বাড়িতে অভিযান চালায়। এ সময় পুলিশ ঘরের খাটের নিচ থেকে একটি শুটারগান ও চারটি গুলি উদ্ধার করে। সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বলেন, আলমাছ চরমপন্থী দলের আঞ্চলিক নেতা। তাঁর বিরুদ্ধে সাঁথিয়া ও ফরিদপুর থানায় হত্যাসহ তিনটি মামলা রয়েছে।