গ্রেপ্তার ১, অস্ত্র উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার লাটিমি এলাকা থেকে আহসান উল্লাহ (৩৫) নামের এক ব্যক্তিকে গতকাল সোমবার সকালে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বাড়ি চৌদ্দগ্রাম উপজেলার খাটরা গ্রামে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে চৌদ্দগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) শুভ রঞ্জন চাকমা বলেন, আহসান উল্লাহর কাছ থেকে গুলিভর্তি একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।