গ্রেপ্তার ১১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালীতে বিভিন্ন মামলার পলাতক ১১ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার রাত ১০টা থেকে গতকাল সোমবার ভোর রাত পর্যন্ত বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় পুলিশ পরিত্যক্ত অবস্থায় দুটি দেশে তৈরি বন্দুক ও দুটি কার্তুজ উদ্ধার করে। পুলিশ জানায়, অভিযানে কুতুবজোম ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ও মানব পাচারের অভিযোগে করা চারটি মামলার পলাতক আসামি শাহ আলমকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া কালারমারছড়া ইউনিয়নের ছামিরাঘোনা এলাকা থেকে অস্ত্র মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি মনজুর আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া বিভিন্ন এলাকা থেকে আরও নয়জন আসামিকে গ্রেপ্তার করা হয়। মহেশখালী থানার ওসি বাবুল চন্দ্র বণিক বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের গতকাল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।