গ্রেপ্তার ১২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বিভিন্ন এলাকায় রোববার থেকে গতকাল সোমবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে মোহাম্মদ কায়সার উদ্দিন নামের এক শিবির ক্যাডারসহ ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কায়সার উপজেলার ছদাহা ইউনিয়নের মধ্যম আফজলনগর এলাকার মো. সামশুল ইসলামের ছেলে। সাতকানিয়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আনসারুল হক জানান, কায়সারের বিরুদ্ধে হামলাসহ নাশকতার নয়টি মামলা রয়েছে। সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন খন্দকার জানান, গ্রেপ্তার ১২ জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।