গ্রেপ্তার ১২৫
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুর জেলা পুলিশ গত পাঁচ দিনে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকসহ ১২৫ জনকে গ্রেপ্তার করেছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গাজীপুর পুলিশ সুপার কার্যালয়ের বিশেষ শাখার পরিদর্শক মো. মোমিনুল ইসলাম জানান, গাজীপুরে ১৫ মে থেকে ২০ মে পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযানে ৬৭ হাজার ২৪৩ লিটার দেশি মদ, ১৩ কেজি গাঁজা, ৮৮৩ পিস ইয়াবা ট্যাবলেট, ৬১৯ বোতল ফেনসিডিল, ৬৭৭ ক্যান বিয়ার ও ২৩ গ্রাম হেরোইন উদ্ধার এবং মাদক বিক্রি ও সেবনের সঙ্গে জড়িত ১২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।