গ্রেপ্তার ১৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৫ জুন নির্বাচনের সময় নাশকতার মামলায় পলাতক আসামি জামায়াত-শিবিরের ১৩ নেতা-কর্মীকে গতকাল রোববার পুলিশ গ্রেপ্তার করেছে। দিনাজপুর পুলিশ কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, নির্বাচনের সময় সহিংসতার অভিযোগে চিরিরবন্দর উপজেলায় ওই ১৩ জনকে ভোরে পুলিশ গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন জেলা জামায়াতে ইসলামীর রুকন জুলফিকার (৪২), কর্মী আবু তালেব (৩৮), জয়নুর রহমান (৩৫), মাইদুল ইসলাম (৩৪), মো. শাহজালাল (৩৫), মো. নুরুজ্জামান (৪২) এবং ছাত্রশিবিরের কর্মী হযরত আলী (২৪), মো. নুরুজ্জামান (২২), মো. হবিবর রহমান (২৮), মো. মাসুদ রানা (২২), আলী আকবর (২৫), মো. ফারুক হোসেন (২৩) ও মো. রাকিবুল হাসান (২৩)। দিনাজপুর অফিস|