প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কয়েকটি স্থানে গতকাল মঙ্গলবার অভিযান চালিয়ে সাত ডাকাতসহ ১৯ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত ডাকাতদের মধ্যে আজিজ উল্ল্যাহ ৭১ টেলিভিশনের মাইক্রোবাস ডাকাতির মামলার এজাহারভুক্ত আসামি। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসান বলেন, গ্রেপ্তার করা ১৯ জনের মধ্যে সাতজন ডাকাত। অপর ১২ জন বিএনপি ও জামায়াতের কর্মী। গত বছর মহাসড়কে নাশকতার ঘটনায় দায়েরকৃত কয়েকটি মামলায় তাঁরা এজাহারভুক্ত আসামি।