গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের ফিরিঙ্গী বাজারের একটি বাসা থেকে প্রায় সাড়ে ছয় হাজার ইয়াবা বড়ি এবং অন্যান্য মাদকসহ দুজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল শনিবার দুপুরে ৫৮ ফিরিঙ্গী বাজারের দোতলা একটি ভবনে এই অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃতরা হলেন মো. কামাল (৪৯) ও আবদুর রশিদ (৩০)। কামাল ওই ভবনের দ্বিতীয়তলায় ভাড়া থাকতেন। তাঁদের কাছ থেকে ছয় হাজার ৪০০ ইয়াবা বড়ি, ২৮ বোতল ফেনসিডিল, ৭০০ গ্রাম গাঁজা এবং মাদকদ্রব্য বিক্রির ১৮ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়।