প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের টেকনাফে চোলাই মদসহ গ্রেপ্তার হওয়া দুই নারীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা প্রশাসন সূত্র জানায়, শুক্রবার রাত নয়টার দিকে ৪২ বর্ডার গার্ড বাংলাদেশ টেকনাফ ব্যাটালিয়নের আওতাধীন দমদমিয়া বিওপির চেকপোস্টে বিজিবির জওয়ানরা টেকনাফগামী নাফ স্পেশাল সার্ভিসের একটি গাড়িতে তল্লাশি চালিয়ে ২০ লিটার চোলাই মদসহ টেকনাফ পৌরসভার কে কে পাড়ার বাসিন্দা জাগির হোসেনের স্ত্রী তৈয়বা বেগম (৪০) ও একই এলাকার উলা মিয়ার মেয়ে ইয়াসমিন বেগমকে (১৮) গ্রেপ্তার করেন।