গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া নারীরা হলেন সনিয়া আক্তার ও শাহনাজ। বন্দর থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) জুবায়ের মৃধা জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার রাতে উপজেলার দক্ষিণ লক্ষ্মণখোলা এলাকার মাদক ব্যবসায়ী জানে আলম ওরফে তপনের বাড়িতে অভিযান চালিয়ে সনিয়া আক্তার ও শাহানাজ বেগমকে ২২টি ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। এ সময় তপন ও তাঁর স্ত্রী রিতা পালিয়ে যান।